দিনাজপুরের হিলিতে ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার

হিলি সংবাদদাতা: : দিনাজপুরের  হিলি সীমান্তের বড়চড়া মাঠ থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির মংলা বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বড়চড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল বোঝাই কয়েকটি বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-তিন বিজিবি ব্যাটালিয়নের কাছে জমা রাখা হয়েছে।

Comments (0)
Add Comment