দিনাজপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

দিনাজপুর : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। রাতে নিহত যুবকের লাশটি মহাসড়কে পড়ে থাকায় একাধিক গাড়িচাপায় আরো ক্ষত-বিক্ষত হয় বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলী কুমারপাড়া নামক স্থানে পাকা সড়ক থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় যুবকটির ছিন্নভিন্ন লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি রাস্তার মাঝখানে পড়ে থাকার কারণে সকাল সাড়ে ১০টা পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল। লাশ উদ্ধারের পর যানচলাচল স্বাভাবিক হয়।

বীরগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment