দিনাজপুরে হিউম্যান কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানা

নয়ন, দিনাজপুর: দিনাজপুরে হিউম্যান কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারকে ভোক্তাদের সঠিক সেবা প্রদান না করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগষ্ট) রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের রহমান রাশেদ এ রায় প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের রহমান রাশেদ বলেন, প্রতিষ্ঠানটিতে ভোক্তারা সঠিক সেবা না পাওয়ায় জরিমানা আদায় করা ও ভবিষ্যতে এরকম কর্মকান্ড আর কখনো হবেনা মর্মে প্রতিশ্রুতি প্রদান করে হিউম্যান কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষ।

Comments (0)
Add Comment