দিনাজপুর বোচাগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ সাকিন ওমর সরকার (সিয়াম) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত বুধবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

জানা গেছে, সে ঐদিন বিকালে কোচিং শেষে বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে সেতাবগঞ্জ পৌর এলাকার প্রানকেন্দ্র চৌরা¯তায় মাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। চালক জয়নাল আবেদীন সহ ঘাতক ট্রাকটি যার নং-বগুড়া-ট-১১-০৮৮০ স্থানীয় থানায় আটক রয়েছে। সিয়াম উপজেলার মোবারকপুর গ্রামের মোহাম্মদ আলীর একমাত্র ছেলে। তার বাবা চাদপুর আনসার ব্যাটালিয়নে কর্মরত।