দীর্ঘদিন পর কাউনিয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: দীর্ঘদিন পর মান-অভিমান, আবেগ-অনুভুতিময় বক্তব্যের মাঝে অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির আলোচনা সভা। উজ্জীবিত নেতাকর্মী, ঘুরে দাড়ানোর প্রচেষ্টা। রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ২৬নভেম্বর রবিবার সন্ধ্যায় কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকারী বিশিষ্ট্য ব্যবসায়ী ও যমুনা ব্যাংকের পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম ভরসা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা কমিটির সদস্য এবং রংপুর জেলা জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মিনহাজুর রহমান হেনা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বালাপাড়া ইউনিয়নের সভাপতি নুর ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক এড. শাহীন সরকার, সাবেক ছাএ নেতা নজরুল ইসলাম রুহিত, শফিকুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি শামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম রুবেল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি ওতার সকল সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এর বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃব্দ।

Comments (0)
Add Comment