বিনোদন ডেস্ক : ঈদেই আসছে দুই বাংলার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা অগ্নি-টু। সবার আগে মুক্তির ঘোষণা পেলেও শেষপর্যন্ত সবার শেষেই নিশ্চয়তা মিললো বহুল আলোড়িত এই সিনেমার। এবার ঈদে ৪ টি সিনেমার মধ্যে ৩ টি সিনেমা ছাড়পত্র পেলেও বাকি ছিল কেবল অগ্নি-টু।
গত ৯ জুলাই সেন্সরবোর্ড থেকে কর্তনবিহীন ছাড়পত্র পায় সিনেমাটি। এদিকে মুক্তির আগেই নানান চমক দেখিয়ে এরইমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দুবিন্দুতেও চলে এসেছে সিনেমাটি।
সর্বশেষ গত মাসে সিনেমাটির ‘ম্যাজিক মামনি’ শিরোনামের গানটি ইউটিউবে প্রদর্শন শুরু হলে প্রথম ৪ দিনেই অতীতের সব রেকর্ড ভেঙে দেয়।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। সিনেমাটি যৌথভাবে পরিচালনাও করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।
নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। বিপরীতে রয়েছে কলকাতার ওম। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘নিজের অভিনয় নিয়ে বরবরাই আমি খুশি। অনেক অনেক শ্রম এবং ত্যাগের ফসল অগ্নি-টু। আমি বিশ্বাস করি কষ্ট করলে কেষ্ট মেলে।’
‘অগ্নি-২’ সিনেমাটির আরও একটি চমক হলো ঈদে মুক্তির পর পরই বিশ্বের আরও ৮টি দেশে প্রদর্শিত হবে সিনেমাটি।
https://www.youtube.com/watch?v=izZU6bI96e8