আল নাদ কোম্পানির শ্রমিক মুহাম্মদ আব্বাস জানান, তাঁরা মোট আটজন নির্মাণশ্রমিক আজ বিকেলে নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন কিন্তু তিনি আর ওপরে ওঠেননি। এরপর আরো একজন শ্রমিক নিচে নামেন। তিনিও ওপরে ওঠেননি। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি পুলিশকে জানান। এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।