সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকছে।
এ নির্বাচনের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ যুগান্তরকে বলেন, ইউপি নির্বাচনে অধিক ম্যাজিস্ট্রেট ও বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়া, মামলাসহ নানান জটিলতা দূর হওয়া, সমভোটসহ নানান কারণে এসব ইউপিতে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই জটিলতা কেটে যাওয়ায় এখন ভোট নিতে যাচ্ছে ইসি। আইনি জটিলতার কারণে এবারও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে না।