এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘দ্রুত বিচার আইনের ৪(১) ধারা সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।’
ওই ধারায় এতদিন সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান ছিল।
সংশোধিত আইনের খসড়ায় সাজার মেয়াদ বাড়িয়ে সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ড করা হয়। একইসঙ্গে অর্থদণ্ডেরও বিধান রাখা হয়।