ধর্ম ব্যবহার করে অপকর্মকারীদের রেহাই নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করে, কিংবা মানুষ হত্যা করে, ইসলাম ধর্মকে কলুষিত করে, তারা মুসলমান হতে পারে না। এরা কোন ধর্মে বিশ্বাস করে? এদের কোনো ধর্ম নেই। ধর্মকে ব্যবহার করে যারা অপকর্ম করছে, তাদের রেহাই দেয়া হবে না।

ব্লগার হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গোটা পৃথিবীতে জঙ্গিবাদী তৎপরতা চলছে। এখানেও মাঝেমধ্যে সেই ধাক্কাটা লাগে। বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত চলতে দেওয়া যাবে না। সৌদি আরবের মসজিদে জুমার নামাজ পড়ার সময় বোমা হামলা করে মুসলমানদের হত্যা করা হয়েছে। এখানে আবার ধর্মের নামে ব্লগার হত্যা করা হচ্ছে। এ সময় সারা দেশে শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেসার কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও অনুপ্রেরণার জায়গা। তিনি সব সময় বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা দিতেন।

তিনি বলেন, ‘আমার বাবা রাজনৈতিক অঙ্গনে সর্বক্ষণ মায়ের সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন। বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করা হলে আমার মা পরিবার সামলাতেন, খোঁজখবর নিতেন দলের নেতা-কর্মীদেরও। তার কাছ থেকে আমরাও জীবনে চলার অনুপ্রেরণা পেয়েছি।

Comments (0)
Add Comment