ধ্বংসের পথে নারিনের ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক:
ধ্বংসের দ্বারপ্রান্তে সুনিল নারিনের ক্রিকেট ক্যারিয়ার। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনিল নারিন চলতি আইপিএলে আর অফ-স্পিন বল করতে পারবেন না। তবে অফ-স্পিন ছাড়া অন্য বোলিংয়ে সমস্যা নেই। ২২ মার্চ সান রাইজার্স হায়দারাবাদের বিপক্ষে বোলিং করার সময় ম্যাচ অফিসিয়াল কর্তৃক সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সুনিল নারিন। পরবর্তীতে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সায়েন্স স্পোর্টস সেন্টারে বোলিং অ্যাকশন পরীক্ষায় বসেন এই ক্যারিবিয়ান রহস্যময় স্পিনার।  বুধবার প্রকাশিত পরীক্ষার রিপোর্টে নারিনকে অফ-স্পিন বোলিং থেকে নিষিদ্ধ করে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। এই নিষেধাজ্ঞার ফলে বিসিসিআই আয়োজিত কোনো টুর্নামেন্টে অফ-স্পিন বল করতে পারবেন না নারিন। যদি তিনি নিষেধাজ্ঞা অমান্য করে অফ-স্পিন করেন তবে নিয়ম অনুযায়ী ফিল্ড আম্পায়াররা ‘নো’ ডাক দিবেন।

Comments (0)
Add Comment