নগরকান্দায় ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নগরকান্দা উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী , কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আঃ সালাম টুটুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সজিব হোসেন সজিব,তুহিন হোসেন,পলাশ,মহিউদ্দীন,আলি আকবর,আনিস,আরিফ,তোফায়েল,শামীম,হাছিব প্রমুখ।

Comments (0)
Add Comment