শনিবার বাদ যহুর শরীয়তপুরের আংগারিয়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি । অনুরুপ শোক প্রকাশ করেছেন নগরকান্দা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ,নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারন সম্পাদক লিয়াকত হোসেন।