স্টাফ রিপোর্টার: নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো: শফিউল হক। বুধবার এক নির্বাহী আদেশে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। আগামী ২৫ জুন বর্তমান সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার চাকরির মেয়াদ শেষ হলে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে জানানো হয়, ২৫ জুন ২০১৫ থেকে পরবর্তী তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো: শফিউল হক। তিনি হবেন বাংলাদেশের ১৫তম সেনাপ্রধান।