নদী-বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর, ঢাকা, টাংগাইল, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর এবং সিলেট অঞ্চলসমুহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। -বাসস

Comments (0)
Add Comment