জানা গেছে, চাকপাড়া কেয়াং এর মন্দিরে রাতে ঘুমাতে এসেছিলেন ভিক্ষু মং শু। তিনি অন্য একটি মন্দিরের ভিক্ষু ছিলেন। পরে মধ্যরাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে। তার শরীরে বেশকয়েকটি দায়ের কোপের চিহ্ন দেখা গেছে।
নাইক্ষ্যংছড়ির ওসি আবুল খায়ের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।