নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
বাংলাদেশ সরকারের হাওড় অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিল নার্সারি ও মৎস্য অভয়াশ্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সোমবার সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লা আল মামুন (বাবু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মনিরুজ্জমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. সায়েদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. তাজিরুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৫ জন করে, দুইদিনব্যাপী তিন ব্যাচ প্রশিক্ষণে ৭৫ জন মৎস্যজীবীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।