নাসিরের কন্ঠে ফিরে আসার প্রত্যয়

স্পোর্টস ডেস্ক:
দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে বাংলাদেশের অসহায় আÍসমর্থণ করেছে দক্ষিণ আফ্রিকার কাছে। বোলাররা তাদের দায়িত্বটা পালন করলেও ব্যাটসম্যানরা কোন ভাবেই যেন তাল মেলাতে পারছেন না। দ্বিতীয় ম্যাচের আগে শনিবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাসির হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্যাটসম্যানদের ব্যার্থতার বিষয়ে এক প্রশ্নের উত্তরে নাসির বলেন, ‘আমাদের সামর্থ্য আছে দক্ষিণ আফ্রিকাকে হারানোর মতো। এটা সবচেয়ে বড় কথা। আমরা ক্লিক করতে পাছি না ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানরা ক্লিক করলে হারানো সম্ভব।’ দলের উপর ভরসা রেখে নাসির বলেন, ‘একসময় ছিল যখন সাকিব ভাই মুশফিক ভাই তামিম ভাই ভাল খেললে বাংলাদেশ জিতত। এখন আর ওই ব্যাপারটি নেই। অনেকেই আছেন ম্যাচ জেতানোর। কামব্যাক করা সম্ভব। সবাই জানে কিভাবে সম্ভব। আমার মনে হয় না খুব বেশি পরিবর্তনের দরকার আছে। শুধু মেন্টালি একটু ঠিক হলেই হবে।’

Comments (0)
Add Comment