না বুঝেই আন্দোলনে চালকরা: সড়ক সচিব

মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি ঠিকমত না বুঝেই চালকরা আন্দোলনে নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক। তিনি জানান, দেশের আড়াই লাখ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র তিন হাজার ৫৭০ কিলোমিটার জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে; যা মোট সড়কের ১ দশমিক ৪২ শতাংশ।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘জাতীয় মহাসড়ক বাদে অন্যসব সড়কেই তিন চাকার যান চলতে পারবে। জাতীয় মাহসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে। এ থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।’

মহাসড়কে অটোরিকশা, টেম্পো এবং অযান্ত্রিক সব তিন চাকার বাহন নিষিদ্ধ করে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। গতকাল শনিবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে অটো চালকদের বিক্ষোভ-অবরোধ শুরু হয়। রবিবারও বিভিন্ন মহসড়কে অটোচালকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment