উল্লেখ্য, ২০১১ সালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়। হাজারো ভবন ধসে যায়। নিউজিল্যান্ড কুখ্যাত ‘আগ্নেয় মেখলা’য় অবস্থিত। প্রশান্ত মহাসাগর জুড়ে অবস্থিত কল্পিত এই রেখায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে নিয়মিত। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো জানা যায়নি। মার্কিন প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে, সুনামি হওয়ার সম্ভাবনা নেই। বিবিসি।