পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ঝুপড়িতে থাকত বাবা ও মেয়ে। প্রতিবন্ধীর হওয়ার পাশাপাশি মানসিক সমস্যাও ছিল মেয়েটির। সেই সুযোগ নিয়েই দিনের পর দিন কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পুলিশের দাবি, স্থানীয়রা একদিন বিষয়টি দেখে ফেলে। তারাই পুলিশে খবর দেয়। অভিযুক্ত গোমা ভাবরেকে জেরা করছে পুলিশ। মেয়েটিকেও সুস্থ করে তোলার চেষ্টা চলছে। সূত্র : ইনাডুবাংলা।