নিষিদ্ধ হলো ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক:
ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (পিএসএসআই) নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সরকারের হস্তক্ষেপের জের ধরে ওই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে এই শাস্তি দেওয়া হয়। এর ফলে ইন্দোনেশিয়া ফুটবল দল কোনো আন্তুর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সম্প্রতি ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ঘরোয়া ফুটবল লিগ স্থগিত করে সে দেশের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়। পরে এই সমস্যা সমাধানের জন্য ২৯ মে পর্যন্ত সময় বেধে দেয় ফিফা। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে আশানুরুপ কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় ফিফা। অবশ্য সিঙ্গাপুরে চলমান ২০১৫ সাউথইস্ট এশিয়ান গেমস টুর্নামেন্টে ইন্দোনেশিয়ান ফুটবল টিম তাদের খেলা অব্যাহত রাখতে পারবে।

Comments (0)
Add Comment