নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন

নিয়ামতপুর প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপির ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত কাল শনিবার বিকেলে গাংগোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। রসুলপুর ছাত্রলীগের সভাপতি মেজবাউল হক এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন। রসুলপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রসুলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক টিপু সুলতান।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম মাহমুদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব সুমন।

Comments (0)
Add Comment