নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিয়ামতপুর প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বেলা ৩টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর হামলার প্রতিবাদে ও বুধবার সারা দেশে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভাবিচা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মো. ছালেক চৌধুরী, নিয়ামতপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. লিয়াকত আলী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, আলহাজ্ব হুমায়ন কবির বাদল, হাজিনগর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ভিপি, ছাত্রনেতা ইসতিয়াক আহমেদ শুভ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসনে টিটু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু।

Comments (0)
Add Comment