নীলফামারীতে জামায়াতের আমীর আটক

নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার (৫৫) কে আটক করেছে পুলিশ।  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়।  আব্দুস সাত্তার উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃতঃ সহির উদ্দিনের ছেলে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

 

Comments (0)
Add Comment