নীলফামারীতে বাস চাপায় স্কুলছাত্র নিহত

নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নৈশকোচের চাপায় শাহিদুল ইসলাম (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (০৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ি বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদুল সিঙ্গেরগাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment