নেত্রকোনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রেসক্লাব মিলনায়তনে গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোখলেছুর রহমান খান পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক আলপনা বেগম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম রাজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভজন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ একেএম আবদুল্লা, কার্যকরী সদস্য নাজমুশ শাহাদাত, আল আজাদ, খলিলুর রহমান শেখ ও শিমুল মিলকী।

Comments (0)
Add Comment