এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধাারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানীদের ধারক বাহক হিসেবে কাজ করেছেন। এখন তার উত্তরসরী খালেদা জিয়া সেই পাকিস্থনীদের পৃষ্ঠপোষকতা করছেন। আপনারা ঐ সকল বিএনপি, জামাতীদের লগি বৈঠা দিয়ে দমন করবেন ।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধাারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, বি.এম মোজাম্মেল হক এমপি, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব:) মহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুর রহমান এমপি, একেএম এনামুল হক শামীম, এম. এম কামাল হোসেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) শওকত আলী এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাভোকেট নাভানা আক্তার এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ইকবাল হোসেন অপু, মেহেদী জামিল।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, আলমগীর হোসেন হাওলাদার, শরীয়তপুর জেলার ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর।
নিছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে শরীয়তপুর স্টেডিয়ামে পালিত হল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শরীয়তপুরের প্রধান সড়ক হতে শুরু করে শহরের অলিগলির সমস্ত জায়গাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সকাল থেকে শহরের প্রত্যেকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সম্মেলন স্থলকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য শহরের প্রত্যেকটি স্পর্শ কাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।