তেঁতুলিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি র‌্যালি ও মানববন্ধন

তেঁতুলিয়ায় হেযবুত তওহীদের র‌্যালি; মানববন্ধনে বক্তব্য রাখছেন উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল।

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: তেঁতুলিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া চৌরাস্তা মোড়ে হেযবুত তওহীদ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন ও র‌্যালিতে উপজেলা আ. লীগ, জাসদ, উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, হেযবুত তওহীদ সদস্য ও স্থানীয়রা অংশ নেয়।
হেযবুত তওহীদ সদস্য মামুনুর রশিদের সঞ্চালায় এ সময় বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তির রংপর বিভগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জেলা আমির আবু সাঈদ, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজিরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা সন্ত্রাস নাসকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা আ. লীগের মোছা. সৈয়দা মাছুদা, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি হায়দার ইমাম মনি, মডেল প্রেসক্লাবের সম্পাদক ও ৬ নং ভজনপুর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মমতাজ আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আতিকুজ্জামান সাকিল, সম্পাদক এসকে দোয়েল, উপজেলা আ. লীগের সদস্য রফিকুল ইসলাম পাহাড়, যুবলীগ নেতা ও বণিক সমিতির সদস্য আবু সাঈদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন মহল, গণমাধ্যমকর্মী ও সাধারন জনতা।

Comments (0)
Add Comment