পঞ্চগড়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সন্ধ্যায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্ম নিয়ে অপরাজনিতীর বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী মন্ডল বিশেষ অতিথি ছিলেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তারেক হোসেন । মুখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা সাধারন সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন। হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা সভাপতি জনাব আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো নিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Comments (0)
Add Comment