পটুয়াখালীতে রহস্যজনকভাবে খুন সেনা সদস্য মামলা দায়ের

পটুয়াখালী প্রতিনিধি:
২০ এপ্রিল সোমবার খুন হওয়া অব. সেনা সদস্য জামাল সিকদার (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে দুমকি থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ঐদিনই দুমকি থানায় একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে নিহত জামাল সিকদারের ভাই মাসুদ সিকদার জানান, তার ভাবি জামাল সিকদারের স্ত্রী ফেরদৌসী আক্তার লাকী (৩৮) এর কথা অনুযায়ী ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার সময় তার মেঝ ভাই জামাল সিকদার বসতবাড়ি হতে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু রাতে সে আর বাড়িতে ফিরে আসে নাই। গত ১৯ এপ্রিল রাত ৯টা থেকে ২০ এপ্রিল সকাল ৬টার মধ্যে যে কোন সময় কে বা কারা তার ভাইকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে হত্যা করে। এ ব্যাপারে ২০ এপ্রিল বিকালে জেলা পুলিশ সুপার মুশফিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানায়, জামাল সিকদারের সাথে কারো ঝগড়া-বিবাদ ছিল না, জমি-জমা নিয়েও কোন দ্বন্দ্ব ছিল না। জামাল সিকদার একজন ভাল লোক ছিলেন।
এ ব্যাপারে দুমকি থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন রহস্য উদঘাটন করা যায় নি। তবে জামাল সিকদারের স্ত্রীকে সন্দেহজনকভাবে আটক করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Comments (0)
Add Comment