তিনি বলেন, ‘উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) ফ্যাক্স যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া ইবি উপাচার্য আবদুল হাকিমসহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষামন্ত্রীর পিএস’র কাছেও এই পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন।’
উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, ‘উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান’র পদত্যাগপত্র পেয়েছি। তবে এটি অনুমোদন দেওয়া হয়েছে কিনা জানি না।’
মোবাইলে ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রফেসর ড. শাহীনুর রহমান বলেন, ‘কারও সাথে কোন দ্বন্দ্বে পদত্যাগ করিনি। প্রশাসনিক কাজ ছেড়ে ইংরেজি বিভাগে যোগ দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করতে চাই।’