পুলিশের ভাষ্যে, নব্য জেএমবির এই সদস্যের সাংগঠনিক নাম আবদুল করিম। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সহযোগী।
শনিবার সন্ধ্যায় আজিমপুর বিজিবি সদরদপ্তরের ২ নাম্বার গেইটের ঐ বাসায় পুলিশের অভিযানের সময় জামশেদ ওরফে আবদুল করিমের লাশ পাওয়া যায়। আহত হন সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও পাঁচ পুলিশ সদস্য। অভিযানে ঐ বাসা থেকে একটি ছেলেসহ তিন শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।