পরীমণির এক ঢিলে দুই পাখি

বিনোদন ডেস্ক:
এক ঢিলে দুই পাখি মারতে ওস্তাদ চিত্রতারকারা, তার প্রমাণ দিলেন পরীমণি। শনিবার সন্ধ্যায় আইপিএল এর খেলা দেখার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমিয়েছেন পরীমণি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, খেলার পাশাপাশি একটি বিজ্ঞাপন চিত্রের শ্যুটিংয়েও অংশ নিবেন এই নায়িকা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন পরীমণি। জয় আহসানের জায়গায়, এই নায়িকাকে দেখা যাওয়ার কথা। সংবাদে এও দাবি করা হয় যে, চলতি মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটির শ্যুটিং এ অংশ নিতে ভারতে যাচ্ছেন তিনি। সেই সত্যতাই পাওয়া গেল শনিবার সন্ধ্যায়। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমান যোগে ভারতে পৌঁছেন পরীমণি। এ সময় তিনি আইপিএল খেলা দেখতে যাচ্ছেন বলে জানান। কিন্তু পরীমণি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেখানে তিনি স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনচিত্রের শ্যুটিংয়ে অংশ নেবেন। বিষয়টি দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে জানানোর ইচ্ছে তার। এজন্যই সবকিছু গোপন রেখেছেন।

Comments (0)
Add Comment