পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে শুক্রবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। টহল কাজে নিয়োজিত ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারার অভিযোগে সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনের হাসপাতাল ও নিরাপত্তা বাহিনী সূত্র একথা জানায়।

তারা জানায়, রামাল্লার দক্ষিণে কালান্দিয়া চেকপয়েন্টের কাছে ইসরাইলি সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্যকরে পাথর ছুড়ে মারার পর তারা মোহাম্মাদ কোসবা (১৭) নামের কিশোরকে গুলি করে হত্যা করে।

সূত্র: এএফপি

Comments (0)
Add Comment