পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্বায়িত্ব গ্রহন ও সংবর্ধনা

লুৎফর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা ১ নং বাগজানা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দ্বায়িত্ব গ্রহন ও গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন বাসী ও কর্মী-সর্মথকদের আয়োজনে এবং বিদায়ী চেয়ারম্যান মো. জামাত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি পুলিশিং কমিউনিটিং এর সভাপতি মো: আনোয়ার হোসেন, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিয়ার রহমান রঞ্জু, পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি মো: আজাদ আলীসহ অত্র এলাকার সুধী ব্যক্তিরা।
এসময় বক্তব্য রাখে নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হকসহ মহিলা ও পুরুষ মেম্বারগন। পরে ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সেবা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের গণ-সংবর্ধনা দেওয়া হয়।

Comments (0)
Add Comment