পাইকগাছার লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় এবিডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মো. নূরুল হক।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. বিলাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, শিক্ষা অধিদপ্তর, খুলনার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রকৌশলী মেহেদী হাসান, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস মণ্ডল, এ্যাড. শফিকুল ইসলাম কচি, গোলক বিহারী মণ্ডল, ভূধর বিশ্বাস, প্রধান শিক্ষক পবিত্র রায়।
বক্তব্য রাখেন, যুবলীগনেতা কুমারেশ মণ্ডল, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মণ্ডল প্রমুখ।

Comments (0)
Add Comment