পাকিস্তানের করাচিতে ভবন ধস, নিহত ৫

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি নগরীতে মঙ্গলবার ভোরে একটি তিনতলা এপার্টমেন্ট ভবন ধসে পড়ে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। ভবনের অধিকাংশ বাসিন্দা এ সময় ঘুমাচ্ছিল।

উদ্ধারকমীরা ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। নগরীর ডিসি ফরিদ উদ্দিন বলেন, ‘ধ্বংসাবশেষ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অপর এক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ভগ্নস্তূপের নিচ থেকে অন্তত নয় জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এএফপি।

Comments (0)
Add Comment