পাটগ্রামে ২৫ রাউন্ড গুলি ও ইয়াবাসহ যুবক আটক

জাহাঙ্গীর আলম রিকো: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৪৯ পিস ইয়াবাসহ সুজন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকার শাফিউল বাশার পলের বাড়ির বাহিরের গুদাম থেকে এসব গুলি ও মাদক উদ্ধার হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ১৩-র‌্যাব এর একটি টিম শাফিউল বাশার পলের বাড়িতে অভিযান চালিয়ে তার গুদাম থেকে ২৫ রাউন্ড গুলি ও ৪৯ পিস ইয়াবাসহ সুজনকে আটক করে।
স্থানীয়রা জানিয়েছে, ষড়যন্ত্র করে কেউ এগুলো পলের বাড়িতে রেখে যেতে পারে। বাড়ির মালিক পলও একই কথা বলেছেন। বাউরা ইউপি চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়া সুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment