রবিবার ইওনহ্যাপ বলেছে তারা বিভিন্ন সরকারি সূত্রে জানতে পেরেছে যে উত্তর কোরিয়ার পুংগাই রি পারমানবিক পরীক্ষা কেন্দ্রে, সাম্প্রতিক দিনগুলোতে, তৎপরতা, দুই থেকে তিন গুন বেড়ে গেছে।
অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তারা মনে করেন যে সব ট্রাক ওই স্থান থেকে আসা যাওয়া করছে সেগুলোতে হয়ত পারমানবিক প্রকৌশলিরা আছেন।
পিয়ংইয়ং আরেকবার পারমানবিক পরীক্ষা চালাতে যাচ্ছে সে বিষয়ে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তখন উত্তর কোরিয়ার প্রশাসন মে মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বিরল বৈঠক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।