পার্বতীপুরে মসজিদের জয়গাকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে মসজিদের জয়গা নিয়ে উভয় পক্ষের সংর্ষে এক জন নিহন ও প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শুকদেবপুর দক্ষিণপাড়া গ্রামের মসজিদের আড়াই শতক জায়গা-জমি নিয়ে নামাজ শেষে উক্ত জায়গা-জমি নিয়ে মুসলি¬রদের মধ্যে বাকবিন্ড হয়। পরে বিকেলে উভয় পক্ষের সংষের ঘটনা ঘটনায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতের মোক্কারাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোক্কারাম উপজেলার মোমিনপুর ইউনিয়নের শুকদেবপুর দক্ষিণপাড়া গ্রামের আঃ আজিজ ওরফে বুধুর পুত্র। পুলিশ ঘটনাস্থল মনি (৩০) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে। এঘটনা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Comments (0)
Add Comment