পীরগাছার ছাওলায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে গত রবিবার ২০১৫-১৬ সালের উন্মুক্ত বাজেট সভা ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে ইউপি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শিক্ষক জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, সচিব আমজাদ হোসেন, সাংবাদিক আব্দুর রহমান রাসেল। এছাড়াও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট সভা শেষে ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বাজেট ঘোষণা করেন।

Comments (0)
Add Comment