আলোচনা সভায় বক্তরা বলেন রোহিঙ্গা নির্যাতনসহ সমস্ত মুসলিম বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তার কারন অনৈক্য আর এই অনৈক্যের ভেদাভেদ ভুলে ঐক্য হওয়ার উপায় হিসেবে হেযবুত তওহীদের আদর্শ এবং কার্যক্রম সময় উপযোগী।
শনিবার সন্ধায় ইউনিয়নের তাম্বুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস ভুইয়া।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে চলমান সঙ্কট থেকে প্রিয় মাতৃভূমি ও ধর্ম রক্ষার্থে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আবদুল কুদ্দুস শামীম।
এসময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির সরদার, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ জাহিদুল হক সরকার, তাম্বুলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শ্রী দেব কুমার চক্রবর্তী, ওয়ার্ড আ’লীগের সভাপতি শ্রী যাদব চন্দ্র রায়, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, তাম্বুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, তাম্বুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তাজুল ইসলাম মন্ডল, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবীব সুজন, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক অনন্ত চন্দ্র মদক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের শত শত প্রতিবাদী জনতার উপস্থিতিতে রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমামের প্রদত্ত একটি ভিডিও ভাষন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।