শুক্রবার দুপুরে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, কয়েকজন মুখোশধারী যুবক রাশেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভগ্নিপতিসহ দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।