কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশি বাধা উপেক্ষা করে হরতাল ও অবরোধের সমর্থনে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীররা। মঙ্গলবার দুপুরে উলিপুর উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। এসময় মিছিলটি পোষ্ট অফিস মোড়ে পৌছিলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী, নুর মোহাম্মদ, আফতাব উদ্দিন প্রমুখ।