পুলিশ বক্সে হামলা আত্মঘাতী নয়: ডিএমপি কমিশনার

ফাইল ফটো

বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা আত্মঘাতী নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার রাত সাড়ে ৯টার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটি আত্মঘাতী হামলার ঘটনা নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে- নিহত যুবক ছিল বোমা বহনকারী। বোমা বহনকারী যেদিক দিয়ে যাচ্ছিল, সেদিকে চেকপোস্ট থাকায় হয়তো সে অতিরিক্ত সতর্ক হয়ে শরীরের থাকা বোমা লুকানোর চেষ্টা করছিল। এ সময় তা বিস্ফোরিত হয়।’

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।

Comments (0)
Add Comment