সূচিতে ২৬ এপ্রিল এইচএসসি ও সমমানের যেসব বিষয়ের পরীক্ষা ছিল, সেগুলো নেয়া হবে ২ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৭ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় হবে। এছাড়াও এইচএসসি ও সমমানের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।