বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এ ব্যাপারে উপাচার্য বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তসাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।