প্রেসবিজ্ঞপ্তি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে আগামীকাল শুক্রবার নয়া দিল্লি যাচ্ছেন রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি। সেখানে তিনি এফবিসিসিআই’র বিজনেস ডেলিগেটেড হিসেবে অংশগ্রহণ করবেন। আনোয়ারা ফেরদৌসী পলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হওয়ায় রংপুর উইমেন চেম্বারের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার এই যাত্রার শুভ কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।