প্রধানমন্ত্রীর নামে খোলা ফেসবুক পেইজ বন্ধ করার অনুরোধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা সব ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর ও বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন।

বুধবার রাত ১১টা ৫১ মিনিটে ‘একটি অনুরোধ সকলের প্রতি’ শিরোনামে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আমাদের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নামে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট চালু আছে।

এই অ্যাকাউন্টগুলো যারা পরিচালনা করছেন তাদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট ও ব্লক করে দেয়ার জন্য তিনি অনুরোধ জানান।

একই সঙ্গে এই অ্যাকাউন্টগুলোতে কোনো ধরনের ফ্রেন্ড রিকুয়েস্ট বা পোস্ট না দেয়ার অনুরোধ জানান ডা. জুলফিকার লেনিন।

Comments (0)
Add Comment